২ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় টানা নজরদারিতে তেল বিক্রি স্বাভাবিকতায় ফিরছে

অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় জ্বালানি তেল বিক্রি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে টানা নজরদারি অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল) ভবানীগঞ্জ ফিলিং স্টেশন ও শিকদারী ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। এসময় বাগমারা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

আরও পড়ুনঃ   সংসদ নির্বাচন: কাল রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

মোবাইল কোর্ট চলাকালে মোটরসাইকেলের বৈধ লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলা দায়ের করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টানা মনিটরিংয়ের ফলে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরে এসেছে। কাগজপত্র যাচাই কার্যক্রম জোরদার করায় যাদের বৈধ কাগজপত্র নেই তারা সরে পড়ছেন। ফলে শুরুতে দীর্ঘ লাইন থাকলেও দ্রুতই তা কমে আসে।

আরও পড়ুনঃ   রাজশাহী অঞ্চলে মারাত্মক হারে বাড়ছে সাইবার অপরাধ

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা ফিলিং স্টেশনগুলোতে নিবিড় তদারকি করেন এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এতে প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকরাই নির্বিঘ্নে তেল পাচ্ছেন, কমেছে হয়রানি এবং ফিরেছে স্বস্তি।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST