১ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

মান্দায় ডিবি পুলিশের অভিযানে জাল টাকা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

মান্দায় ডিবি পুলিশের অভিযানে জাল টাকা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন এবং ১ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মান্দা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, মান্দা থানার সতিহাট এলাকায় হাট উপলক্ষে বিকেল সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সতিহাট বাজারে ভূপেনের চায়ের দোকানের সামনে এক ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে এবং সুযোগ পেলেই সেগুলো আসল টাকা হিসেবে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

এ তথ্যের ভিত্তিতে অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক অবস্থানে থাকা জব্বার (৪০) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে। তিনি বগুড়া জেলার আদমদীঘী থানার শান্তাহার ইয়াড কলোনি এলাকার আলেক সাংয়ের ছেলে। তল্লাশির সময় তার পকেট থেকে ৫০০ টাকা মূল্যের ১০টি জাল নোট উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন রাত ৮টার দিকে ডিবি পুলিশের আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে, মান্দা থানার মুশিদপুর প্রাইমারি স্কুলের পাশে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি নিজেকে আড়াল করার চেষ্টা করলে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুনঃ   আপনার লোকেরাই আপনাকে গডমাদার বানিয়েছে: ডা. শফিকুর রহমান

জিজ্ঞাসাবাদে তার নাম নিতাই কুমার (৪০) বলে জানা যায়। তিনি মান্দা উপজেলার শামুকখোল গ্রামের নিমাই কুমারের ছেলে। এসময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনের ভেতর থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মান্দা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST