৩০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে রিইব-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও নারী দিবস পালিত

সোমবার (৩০ মার্চ) রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে কাকনহাটের ‘আশ্বাস’ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে মহান স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে কাকনহাটের ‘আশ্বাস’ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এবং লিপি টুডুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাকনহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের প্রত্যেকের অধিকারের পূর্ণ নিশ্চয়তা প্রয়োজন। নারী বা আদিবাসী বলে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনারা নিজ নিজ অধিকার আদায়ে সোচ্চার হলে দেশ থেকে একদিন সকল বৈষম্য দূর হবে।”

আরও পড়ুনঃ   রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে বাবুল চন্দ্র সূত্রধর বলেন, “স্বাধীনতা ও অধিকার একে অপরের পরিপূরক। আমরা স্বাধীনতা পেলেও সব ক্ষেত্রে সবার সমান অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। কোনো বিশেষ পরিচয়ের কারণে যেন কেউ অধিকার বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এবং নিজেদেরই এগিয়ে আসতে হবে।”

আরও পড়ুনঃ   তানোরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল রাজোয়াড়, কাবিউস সংস্থার প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন, এনিমেটর নৃপেন্দ্রনাথ মাঝি, সমাজকর্মী রুনা লায়লা, সুবর্ণা রাণী, শান্তিনা মার্ডী ও ঝর্ণা রানী প্রমুখ। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST