২৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধ : এই প্রথম ‘ড্রোন স্পিডবোট’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের জলসীমায় চালকবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। গতকাল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

এর আগে বিভিন্ন সামরিক মহড়ায় ড্রোন স্পিডবোট ব্যবহার করা হলেও এই প্রথম কোনো সক্রিয় যুদ্ধে এই অস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের বরাত দিয়ে প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, চালকবিহীন এই ড্রোন স্পিডবোট একই সঙ্গে নজরদারি এবং ‘কামিকাজি’ হামলায় ব্যবহারযোগ্য। ‘কামিকাজি’ হামলার অর্থ আত্মঘাতী হামলা; অর্থাৎ এই স্পিডবোট আঘাত হানার পর লক্ষ্যবস্তুর পাশাপাশি নিজেকেও ধ্বংস করে।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি অভিযান : নিহতের সংখ্যা ছাড়াল ৪৩ হাজার ৫০০

পেন্টাগনের মুখপাত্র টিম হকিন্স বলেছেন, ইরান যুদ্ধে মোতায়েন করা এই ড্রোন স্পিডবোট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক কোম্পানি গ্লোবাল অটোনোমাস রিকোনায়েন্সেস ক্রাফট বা গার্ক নামের একটি কোম্পানি। তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে যে সামরিক অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র, সেই অভিযানে ব্যবহারযোগ্য যুদ্ধাস্ত্র হিসেবে ইতোমধ্যে এই বিধ্বসী স্পিডবোট-কে নথিভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, যুদ্ধে চালকবিহীন বিমান বা ড্রোনের ব্যবহার শুরু হয়েছে এক যুগেরও বেশি আগে থেকে। প্রায় কাছাকাছি সময় থেকে ব্যবহার করা হচ্ছে যুদ্ধজাহাজে আঘাত করতে সক্ষম সামুদ্রিক ড্রোনও।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

সেই তুলনায় ড্রোন স্পিডবোট এসেছে খানিকটা দেরিতে। ২০২৩ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার কৃষ্ণসাগরে এই ড্রোন ব্যবহার করে ইউক্রেন।

“গার্ক যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ভাণ্ডারের একটি উদীয়মান সম্ভাবনা ও সক্ষমতার প্রতীক। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিট এটি ব্যবহার করছে”, রয়টার্সকে বলেন হকিন্স।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ এ ফ্লিটের দায়িত্বাধীন এলাকার অন্তর্ভুক্ত।

সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১০

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৪

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৫

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৬

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

১৯

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST