১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্নীতির মামলায় জামিন পেলেন ইমরান খান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জমি সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। বুধবার (১৫ মে) ইসলামাবাদের আদালত তাকে এই জামিন দেয়। তবে আরও দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়া ইমরান এখনই জেল থেকে ছাড়া পাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ও তার স্ত্রীকে গত সপ্তাহে এই দুর্নীতি মামলায় অভিযুক্ত করা হয়। এতে বলা হয়, ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমিটি উপহার নিয়েছেন।

আরও পড়ুনঃ   পবিত্র রমজানে ভারতশাসিত কাশ্মিরে অশ্লীল ফ্যাশন শো, বিতর্কের ঝড়

জমি নিয়ে কোনো ধরনের ভুল করেননি বলে দাবি করেছেন ইমরান। এই মামলায় অভিযুক্ত করার পর তিনি ইসলামাবাদ হাইকোর্টে জামিনের আবেদন করেন।

ইমরানের দলীয় আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে তিনি এও জানিয়েছেন ইমরান এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং অনৈসলামিক বিয়ের মামলায় তিনি কারাদণ্ড ভোগ করছেন।

আরও পড়ুনঃ   আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লক্ষ্য করে বোতল-পাথর মারলেন বিক্ষোভকারীরা

গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ৭১ বছর বয়সী ইমরান খান। এরপর থেকে তাকে চারটি মামলায় কারাদণ্ড দেওয়া হয়। যদিও দুটি মামলার রায় উচ্চ আদালতে স্থগিত করে দেওয়া হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে এখনো আরও কয়েক ডজন মামলা চলমান রয়েছে। সব মামলা থেকে জামিন এবং দণ্ড স্থগিত করে এখনই ইমরান খানের জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST