২৬ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, যে জাতি সর্বোচ্চ সম্মানিতকে সম্মান করে না, বীরদেরকে সসম্মানে অধিষ্ঠিত করে না, সে জাতি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের সব ক্ষেত্রে সম্মান দেওয়া এবং তাঁদের প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা এগারোটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা, প্রিয় পতাকা। তখন আমি কিশোর ছিলাম, মুক্তিযোদ্ধাদের মতো আমার হৃদয়ে একটা আশার আলো প্রজ্বলিত হয়েছিল। আমরা কি পারবো? জাতি যখন দিশা খুঁজছে, সে সময় একটা কথা ভেসে আসছিল, আমি মেজর জিয়া বলছি, আপনারা বাংলা মায়ের সন্তানেরা হাতিয়ার তুলে নিন। পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মাতৃভূমির স্বাধীনতা অর্জনে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়েন।

মিজানুর রহমান মিনু বলেন, অনেকের অবদান আছে, আমি কাউকে ছোট করতে চাই না। তবে কিছু কিছু বিষয় হৃদয়ে দাগ কাটে। সবার প্রচেষ্টার মাধ্যমে নতুন করে দিশা খুঁজে পেল এবং দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছিল। আমাদের লক্ষ লক্ষ ভাই ও বোনেরা শাহাদাত বরণ, আহত, নির্যাতন এবং মা ও বোনেরা তাদের জীবনের সর্বোচ্চ সম্পদ হারিয়ে মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। বাংলাদেশ তার মায়ের ভাষার জন্য এবং স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে। সেদিনের প্রত্যাশা ছিল একটি সুখী সমৃদ্ধ এবং ক্ষুধা মুক্ত বাংলাদেশ, যেখানে আমাদের সন্তানেরা শিক্ষা নিতে পারবে, স্বাস্থ্য সেবা সুনিশ্চিত হবে, আমরা সবাই স্বাধীনভাবে একে অপরের কথা শুনবো, গণতান্ত্রিক চর্চায় সুখ এবং মান-সম্মান নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা

বর্তমান প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর হৃদয় ও মন সবকিছুই আপনাদের মাঝে আছে। ফ্যামিলির দায়িত্বে থাকা মহিলা ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড পর্যায়ক্রমে আসবে আর বীর মুক্তিযোদ্ধারা তা আগেই পাবেন। কৃষি কার্ড এটা সর্বজনীন, কোনো রাজনৈতিক ব্যক্তির জন্য নয়, সবার জন্য, দেশ আমাদের সবার। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ। বর্তমান সরকার আপনাদের সরকার, মুক্তিযোদ্ধা ভাইদের সরকার।

এসময় তিনি একে অপরের হাতে হাত রেখে দেশকে গিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   ডিসি সম্মেলনে এ বছর থাকছে না রাষ্ট্রপতির অধিবেশন: মন্ত্রিপরিষদ সচিব

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এবং অতিথিবৃন্দ তাঁদের সাথে কুশল বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে তাদের হাতে উপহার ও খাবার তুলে দেওয়া হয়।

এর আগে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীরা অনুষ্ঠান মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST