২৫ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় সাবেক ও বর্তমান শিবিরের দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় সাবেক ও বর্তমান শিবিরের দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘা উপজেলা শাখা এর আয়োজন করেন।

ঈদ পরবর্তী গত রোববার বিকেল বাদ আছর বাঘা হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ কামিল মাদ্রাসা হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতা- কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী শিবির এর সেক্রেটারি ডাঃ শাখাওয়াত হোসেন, প্রধান আলোচক রাজশাহী পুর্ব জেলা শিবির সেক্রেটারি আব্দুল মমিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা: জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নাটোর জেলা শাখা এর সেক্রেটারি আবু সাঈদ রনি, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন, সাবেক শিবির নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সবুজ মাহমুদ, আইয়ুব আলী, এমদাদুল হকসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবর্গ।

আরও পড়ুনঃ   সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে: ধর্মসচিব

অনুষ্ঠানে বক্তারা দাবী করে বলে, সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা গেছে। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সচেতন ও সুসংগঠিতভাবে এগিয়ে যেতে হবে যাতে নির্বাচনে এভাবে অনিয়ম ও কারচুপি করতে না-পারে। তারা আরও বলেন, নির্বাচনে নানা ধরনের অনিয়মের কারণে প্রত্যাশিত ফলাফল আসেনি।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু

ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নেতৃবৃন্দ আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দলীয় ভোটব্যাংককে সুসংহত করতে হবে এবং একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়া আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে সকলকে ঐক্যবদ্ধ ও সজাগ থকার পাশাপাশি দলীয় আদর্শ ও সংগঠনকে শক্তিশালী ও বেগবান করার আহবান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিবির সভাপতি রাকিবুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST