১৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সম্বলিত পোস্টার, ফেস্টুন দেখা গেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদপ্রার্থীরা এসব পোস্টার ও ফেস্টুন সাঁটিয়েছেন।

পোস্টার ও ফেস্টুনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁরা রাজনৈতিক দলের ছবি ও নিজের রাজনৈতিক পদবি উল্লেখ করেছেন। কেউ কেউ নির্বাচনের কথা উল্লেখ না করে শুধু পদবি উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন।

একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়ামতপুর উপজেলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি ষষ্ঠ ও শেষ ধাপের ষষ্ঠ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে হিসাবে আগামী বছরের শুরুতেই এই উপজেলায় সপ্তম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যেই সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগানো শুরু করেছেন।

আরও পড়ুনঃ   ইমনের বিশ্বকাপ প্রস্তুতি বিপিএলে

নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন, এর আগের নির্বাচনে আগে যারা শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ফেস্টুন টাঙিয়েছিল এবার তাঁদের দেখা যাচ্ছে না। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অনেক নতুন নতুন মুখকে দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন বাজার, রাস্তার মোড় ও জনগুরুত্ব স্থানে সম্ভাব্য প্রার্থীদের ঈদ শুভেচ্ছার পোস্টার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। গত এক সপ্তাহ ধরে এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে। উপজেলার ভাবিচা বাজারে অন্তত ১০জন প্রার্থীর পোস্টার ও ফেস্টুন দেখা গেছে। এসব পোস্টার লাগানোর ফলে ভোটারদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ   তানোরে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা আছে। সেটা জানানোর জন্য ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি ভাবিচা ইউনিয়নের ভোটাররা ভালোবেসে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’
তিনি আরও বলেন, ‘জনগণ ভালোবেসে আমাকে নির্বাচিত করলে আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST