১৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

যশোরের ঝিকরগাছায় ভেজাল চানাচুর কারখানায় অভিযান

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামে গড়ে ওঠা একটি আলোচিত ভেজাল চানাচুর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুন গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর ইউনিয়নের দেউলী উত্তরপাড়া গ্রামের মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে শীতকালীন হাইব্রিড টমেটো উঠতে শুরু করেছে

অভিযানে দেখা যায়, ‘মারিয়া চানাচুর’ নামের ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছে। এ অপরাধে কারখানার স্বত্বাধিকারী আব্দুস সামাদকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এদিকে অভিযোগ রয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে কারখানায় থাকা আখের গুড়, পাটালি, মিশ্রি, ক্ষতিকর রং ও বিভিন্ন কেমিক্যালের কৌটা দ্রুত সরিয়ে ফেলা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে আব্দুস সামাদ দাবি করেন, রমজানের শুরুতে কয়েকদিন গুড় ও পাটালি তৈরি করা হলেও বর্তমানে এসব উৎপাদন বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ   গরু ফিরেছে, রেজাউল আলম ফেরেননি

একই দিনে ভোক্তা সাধারণের অভিযোগের ভিত্তিতে এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও হাটবাজারেও পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, ওসি (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ এবং প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST