১৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ব্যারিস্টার মিলনের সহযোগিতায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সমাজ ও মানব কল্যাণ সংঘের কার্যালয়ে উপজেলা পর্যায়ের ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের বিশেষ সহযোগিতায় ও সমাজ ও মানব কল্যাণ সংঘের উদ্যোগে মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় সমাজ ও মানব কল্যাণ সংঘের কার্যালয়ে উপজেলা পর্যায়ের ৫০টি পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমর্ন্ত্রী

সমাজ ও মানব কল্যাণ সংঘের সভাপতি ডাঃ রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, “ঈদের আনন্দ কেবল নিজের এবং পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলে না। সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেই আনন্দ ছড়িয়ে দেওয়াই প্রকৃত উৎসবের সার্থকতা। আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ   জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক হামিদুজ্জামান। পুরো বিতরণ সভাটি সঞ্চালনা করেন সমাজ ও মানব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক নুর ই আলম ওয়াহিদ।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে চিনি, সেমাইসহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। ঈদ উপহার পেয়ে স্থানীয় দুস্থ পরিবারগুলোর মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST