১৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’

মাত্র ৫ টাকার বিনিময়ে নিম্নআয়ের মানুষের মাঝে প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী বিতরণ।

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারী উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ফোরাম ‘হাউস অব বিউটি ব্লুম’। সংগঠনটি মাত্র ৫ টাকার বিনিময়ে নিম্নআয়ের মানুষের মাঝে প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় নগরীর হেতেমখায় জাদুঘর মোড়ে বসে ৫ টাকার ঈদ খুশির হাট।

সাধারণত ত্রাণ বা দান হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হলেও এখানে নেওয়া হয়েছে ভিন্ন উদ্যোগ। প্রায় এক হাজার নিম্নআয়ের মানুষ এই কর্মসূচির আওতায় ৫ টাকার বিনিময়ে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পান। সেমাই, চিনি, তেল ও চালের মধ্যে থেকে পছন্দের যেকোনো একটি পণ্য কেনার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি নতুন ও পুরোনো জামাকাপড়ও রাখা হয়।

আরও পড়ুনঃ   বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়ন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ

আয়োজকরা জানান, মানুষের আত্মসম্মান বজায় রাখতেই তারা সরাসরি ‘দান’ না করে নামমাত্র মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন। এতে করে সুবিধাভোগীরা সম্মানের সঙ্গে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন।

এই আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করা এক সুবিধাভোগী বলেন, “৫ টাকায় এই সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।”

আরও পড়ুনঃ   আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেব : তারেক রহমান

৫ টাকায় পণ্য কিনতে আসা প্রতিবন্ধী আসাদুল ইসলাম বলেন, “দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ৫ টাকায় সেমাই পেয়েছি। এতে আমি অনেক খুশি।”

অন্যদিকে রাহেলা বেগম বলেন, “৫ টাকায় একটি নতুন জামা পেয়েছি। বাড়িতে নিয়ে গেলে আমার মেয়েটি অনেক খুশি হবে।”

আয়োজকদের মতে, ঈদের আনন্দ শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নারী উদ্যোক্তাদের এমন সম্মিলিত প্রচেষ্টা সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১০

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১১

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১২

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৩

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৪

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৫

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৬

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১৭

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

১৮

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

১৯

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST