১৩ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে যুবকের পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার

ছবি- পায়ুপথ থেকে ৫৪ লাখ টাকা মূল্যের দুইটি স্বর্ণের বারসহ আটক মো. সানি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপিতে অভিযান চালিয়ে পায়ুপথ থেকে ৫৪ লাখ টাকা মূল্যের ২৩১.৮১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তি হলো ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাই(২৭)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা নিয়মিত তল্লাশীকালে তাকে আটক করা হয়। বিজিবি ৫৯ ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে , ওই সময় আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার দেহে ধাতব বস্তু শনাক্ত হলে তাকে জিজ্ঞাসাবাদের পর শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে রিপোট অনুযায়ী তার পায়ুপথ থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে ডিবি’র অভিযানে চোলাই মদ উদ্ধার: গ্রেপ্তার ১

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩১.৮১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি পরীক্ষার মাধ্যমে স্বর্ণের সত্যতা নিশ্চিত করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা নানা কৌশল অবলম্বন করলেও বিজিবি এসব অপতৎপরতা প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST