১৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ডাস্টবিনে পড়ে ছিল গর্ভপাতের দুটি মানব ভ্রূণ

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে অপরিণত অবস্থায় গর্ভপাত করা দুটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। গর্ভপাতের পর ডাস্টবিনে ভ্রূণ দুটি ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদের আপন নিবাসের গেটের সামনের ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ভ্রূণ দুটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, ‘নাসিরাবাদ এলাকার একটি ডাস্টবিনে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রূণ দুটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কে বা কারা এগুলো ফেলে গেছে এখনও জানা যায়নি। আমরা এগুলোকে ভ্রণ বলছি, কারণ সেগুলোতে কানসহ শরীরের অন্য অংশগুলো তৈরি হয়নি।’

আরও পড়ুনঃ   চট্টগ্রামে ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষ, একজন নিহত

তিনি বলেন, ভ্রূণ দুটি অপরিণত অবস্থায় থাকায় লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়নি। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে সেগুলোর বয়স নিশ্চিত করে বলা যাবে।

এর আগে গত ২৬ এপ্রিল চট্টগ্রামের বহদ্দারহাটে সড়কের আইল্যান্ড থেকে এক অপূর্ণাঙ্গ শিশুর মরদেহ উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

১০

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

১২

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

১৩

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১৪

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১৫

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১৬

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

১৭

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৯

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

২০

Design & Developed by: BD IT HOST