৬ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স ৬ মাস থেকে বন্ধ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সরকারি অ্যাম্বুলেন্স ছয় মাস ধরে বন্ধ থাকায় মুমূর্ষু রোগীরা হাসপাতালে পৌঁছাতে পারছেন না। জ্বালানি বিল বকেয়ার কারণে চালকরা গাড়ি চালাতে পারছেন না, ফলে জরুরি রোগীদের সেবা এখন বেসরকারি যানবাহনের ওপর নির্ভরশীল, যা রোগী ও তাদের পরিবারকে অতিরিক্ত খরচ ও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চারটি ইউনিয়নকে সেবা প্রদান করে। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৬০০ রোগী চিকিৎসা নিতে আসেন। জটিল বা মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করতে হয়। সরকারি অ্যাম্বুলেন্সে রেফারাল ভাড়া ২ হাজার ২০০ টাকা হলেও বন্ধ থাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাস ব্যবহার করতে হচ্ছে, যেখানে খরচ বেড়ে ৩ হাজার থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য এটি অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ   সৈকতে পরীর গ্ল্যামার, ক্যাপশনে লিখলেন ‘শীত নাই’

ভুক্তভোগী স্বজনরা অভিযোগ করেন, সরকারি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে না পারা অত্যন্ত দুঃখজনক। জরুরি মুহূর্তে বেসরকারি গাড়ি খুঁজতে গিয়ে সময় ও অর্থ নষ্ট হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দালালচক্রের কারণে বাড়তি টাকা দিতে হচ্ছে। রোগী মাসুদ-এর স্বজন বলেন, সরকারি অ্যাম্বুলেন্স থাকলে আমরা সাশ্রয়ী মূল্যে রাজশাহী যেতে পারতাম। এখন প্রতিবার পকেট থেকে ১,০০০-১,৫০০ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে।

ঘটনার তদন্তে জানা গেছে, হাসপাতালের অ্যাম্বুলেন্সের জন্য যে পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ হতো, সেখানে বকেয়া বিল দাঁড়িয়েছিল প্রায় ১৪ লাখ টাকা। এর মধ্যে মাত্র ৩ লাখ টাকা পরিশোধ করা সম্ভব হয়েছে। বাকি ১১ লাখ টাকা না দেওয়ায় পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ বন্ধ রেখেছেন।

আরও পড়ুনঃ   ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শোভন পাল বলেন, বকেয়া প্রায় ১১ লাখ টাকা থাকার কারণে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রাখা ছাড়া উপায় নেই। সরকারি বরাদ্দ পর্যাপ্ত না হওয়ায় সমস্যা সমাধান করা যাচ্ছে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অবহিত করেছি, কিন্তু এখনও কার্যকর সমাধান আসেনি।

স্থানীয় জনসাধারণের দাবী এই সমস্যার আশু সমাধান ও বকেয়া বিল পরিশোধের মাধ্যমে সরকারি অ্যাম্বুলেন্স সচল করার দাবি জানিয়েছেন তারা , যাতে সীমান্তবর্তী এ অঞ্লের মানুষ জরুরি সেবা গ্রহণে ঝুঁকিমুক্ত থাকতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST