৬ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ভাঙ্গা উপজেলা কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গা উপজেলা কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের উপজেলা শাখার সভাপতি খন্দকার সামাদ হোসেন এর বাসভবন (নওপাড়া) এর সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদ হোসেন।

সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মুরাদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময়

ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আহমাদ মাসরুর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনার আমাকে যে ভালোবাসা দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, আমার বাকী জীবন আপনাদের খেদমত করার জন্য সাধ্যমত চেষ্টা করবো। আমি আপনাদের সুখে-দুঃখে, আনন্দ- বেদনায় সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করে যেতে চাই। আমার দুয়ার সবসময় আপনাদের জন্য খোলা। যে কোন প্রয়োজনে চলে আসবেন। আর এ উপজেলা যে সকল উন্নয়ন কাজ বাকী রয়েছে পর্যায়ক্রমে আগামী ৫ বছরের মধ্যে শেষ কলে ফেলবো।

তিনি বলেন, রাজনীতি অনেক বদলায় গেছে। কোন প্রকার অন্যায় সহ্য করা হবে না। সে যেই হোক, আমর দলের লোক হলেও বর্দাস্ত করবো না। সেই দিন বদলায় গেছে, সন্ত্রাসী চাঁদাবাজি, ভুমিদস্যু আর মাদক ব্যবসা চলবে না। এগুলো কারা করে নাম দিবেন। শেকড় উপড়ে ফেলবো। যারা মাদক বাণিজ্য করেন তারা আমি শহীদুল ইসলাম বাবুলকে চ্যালেঞ্জ করতেছেন। এলাকার মুরব্বীরা যারা রয়েছেন তারাও পুলিশকে সহায়তা করবেন।

আরও পড়ুনঃ   রামিসা হত্যা মামলায় আসামি পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

তিনি আরও বলেন, সরকারি অফিসে কোন ঘুষ দিবেন না। ঠিকমত অফিস করে কিনা আমি নিজে সে বিষয়ে খোঁজ নিবো। নতুন বাংলাদেশ গড়তে অনেক মানুষ রক্ত দিছে। একটা পরিবর্তনের জন্য। এই রক্তের সাথে মুনাফেকি করা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST