৩ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ইরানকে সমর্থন জানাল চীন

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় ইরানকে সমর্থন জানিয়েছে চীন। সোমবার (২ মার্চ) টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে এই সমর্থনের কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এই খবর নিশ্চিত করেছে।

ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ওয়াং ই বলেন, বেইজিং চীন ও ইরানের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় সমর্থন জানান।

আরও পড়ুনঃ   জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

চীনা পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে বলেন, তাদের অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে। উত্তেজনা যেন আরও না বাড়ে এবং এই সংঘাত যেন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দিতে হবে।

সিসিটিভিকে দেওয়া বক্তব্যে ওয়াং ই আরও বলেন, প্রধান শক্তিগুলো শুধু নিজেদের সামরিক শ্রেষ্ঠত্বের ওপর ভর করে অন্যান্য দেশের ওপর ইচ্ছামতো হামলা চালাতে পারে না।

আরও পড়ুনঃ   জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী

উল্লেখ্য, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। এসব হামলায় ইরানে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এর জবাবে ইসরায়েল, উপসাগরীয় কয়েকটি দেশ এবং সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ একটি সামরিক ঘাঁটির দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১০

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১১

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১২

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৪

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৫

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৮

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৯

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST