২৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবা-মোহনপুরের উন্নয়ন করা হবে: মিলন

শনিবার বিকেলে পবা উপজেলার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : পবা-মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ সংসদীয় এলাকার উন্নয়ন কাজ শিগগিরই শুরু করা হবে। তিনি ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করায় পবা-মোহনপুরবাসীকে ধন্যবাদ জানান।

শনিবার বিকেলে পবা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে উন্নয়ন ও অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে বিরল দুই নেতা হলেন বাংলার রাখাল রাজা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁরা দুজনই ইন্তেকাল করেছেন। তবে তাঁদের রেখে যাওয়া আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছেন তাঁদের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত, এমনকি ছুটির দিনেও কাজ করছেন। ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এ কাজে দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুনঃ   যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

বক্তব্যের শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, মহান স্বাধীনতা যুদ্ধ এবং ২৪ শে জুলাই-আগস্টে শহীদ হওয়া ব্যক্তিবর্গসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহত ও অসুস্থদের সুস্থতা এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া করার আহ্বান জানান। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শত শত মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক মেয়র আলহাজ শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল মান্নাফ মুন্নাফ, আব্দুস সালাম ও আব্দুল হালিম, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কামিজ উদ্দিন।

আরও পড়ুনঃ   ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

এছাড়াও উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুল সরকার জেড, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিহাব উদ্দিন ও সদস্য সচিব মোতাহার হোসেন, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান ও সদস্য সচিব বাদশা মিয়া, পারিলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেসুর রহমান, কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম সাহেব, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও সাবেক সদস্য মাজদার রহমান, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আক্তারুজ্জামান, পবা উপজেলা কৃষক দলের সদস্য আহ্বায়ক শরিফুল ইসলাম ও সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ এবং হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল আমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST