২৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ

আহত উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান মামুন। ছবি- সংগৃহীত

নাটোর প্রতিনিধি : নাটোরে নিজের সরকারি পিস্তলের গুলিতে দেওয়ান মামুন নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সে তার নিজ বাসভবনে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব জানান, এসআই দেওয়ান মামুন বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে নিজের বাসায় ফেরেন। বাসায় ফিরে তিনি তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান। এসময় তার শিশু পুত্র পিস্তল নিয়ে খেলার সময় অসাবধানতাবশত গুলি বের হয়।(মিসফায়ার) এসআই মামুনের বাম পায়ে বিদ্ধ হয়। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ   হাথুরুর ভবিষ্যৎ নিয়ে যা জানালেন নতুন বিসিবি প্রধান

ঘটনার খবর পেয়ে আহত এসআইকে দেখতে হাসপাতালে ছুটে যান নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। এসময় তিনি বলেন, এটি দুর্ঘটনা বশত হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST