২৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভূমি খাতের সমস্যা দূরীকরণে ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগরীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

স্টাফ রিপোর্টার : ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়-এর দায়িত্বে থাকা মন্ত্রী এবং রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

শুক্রবার রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টার-এ রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে, সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন।

আরও পড়ুনঃ   পিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী পুলিশ সুপার
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগরীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে নগরীর একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় তার এমন প্রাণবন্ত উপস্থিতি নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

সকাল ১০টা বাজার আগেই রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। রিকশাচালক, দিনমজুর থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে আসেন।

অনুষ্ঠানে আসা সাধারণ মানুষের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে কথা বলেন মিজানুর রহমান মিনু। দীর্ঘ আড়াই ঘণ্টা সময় ধরে তিনি মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন।

আরও পড়ুনঃ   ভলিবল খেলার সময় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে এসআইয়ের মৃত্যু

উপস্থিত সবার উদ্দেশ্যে ভূমি মন্ত্রী বলেন, রাজশাহীর মাটি ও মানুষের ভালোবাসাই আমার রাজনীতির মূল শক্তি। আপনারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, আমি কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে চাই। ভূমি মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য, যেন সাধারণ মানুষকে কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়।

এ সময় উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাকে বরণ করে নেন। অনেকেই ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান।

এছাড়াও রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টর সহ উত্তরের শিল্প ঘন পরিবেশ সৃষ্টি করা হবে। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

অ্যাস্টার হসপিটালস রাজশাহী শাখার উদ্বোধন

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১০

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

১২

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৩

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

১৪

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

১৭

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

১৮

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

১৯

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০

Design & Developed by: BD IT HOST