২৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষায়, ট্যালেন্টপুলে ১৪ ও সাধারণ গ্রেডে ২৯ জন বৃত্তি পেয়েছে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১৪জন ট্যালেন্টপুলে ও ২৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। দুই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের ঘোষণা দেন।

ফলাফলে দেখা গেছে, উপজেলায় ১৪জন ট্যালেন্টপুলে ও ২৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। দুই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে। এ প্রতিষ্ঠান থেকে সাতজন ট্যালেন্টপুলে ও সাতজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

আরও পড়ুনঃ   চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল বলেন, ‘আমার বিদ্যালয়ের সব শিক্ষকেরা সর্বোচ্চটা দিয়ে শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করেছি। জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা নেয়া হয়েছে।’

আরও পড়ুনঃ   হাদির খুনিরা বিদেশে পালালেও খুঁজে আনা হবে: নৌ উপদেষ্টা

তিনি বলেন, ‘ প্রথমবার হিসেবে আমরা ফলাফলে সন্তুষ্ট। সামনে বছর আরও বেশি বৃত্তি পাওয়ার জন্য প্রচেষ্টা থাকবে। এজন্য বছরের শুরু থেকে বিশেষ ক্লাস ও পরীক্ষা নেওয়া শুরু করেছি।’

গত বছরের ২৮ ডিসেম্বর এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় উপজেলায় ৪৯৮ জন পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন করে। নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৪৭৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২২জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST