২৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। বুধবার দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মণ্ডলের মোড় সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

তরুণীর বাড়ি নওগাঁর সাপাহার উপজেলা। বাবার নাম ইদ্রিস আলী। এক ব্যক্তির পালিত মেয়ে হিসেবে রাজশাহীতে থাকতেন। পড়াশোনা করেছেন নবম শ্রেণি পর্যন্ত। ইতোমধ্যে তরুণী মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার এই সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আত্মহত্যার আগে তরুণী তার ফেসবুক আইডি থেকে একাধিক আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।’

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এছাড়া মৃত্যুর আগমুহূর্তে কথিত ওই প্রেমিকের উদ্দেশ্যে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লেখা একটি কাগজের ছবি পোস্ট করেন। পরে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ভিডিওতে দেখা যায়, ঘটনার পর পরিবারের সদস্যরা ওড়না কেটে ঝুলন্ত মরদেহটি নিচে নামান।

আরও পড়ুনঃ   দিল্লিতে বিস্ফোরণের পর কাশ্মিরের হাসপাতালে তল্লাশি, উদ্বেগে চিকিৎসকরা

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, নবম শ্রেণির পর মেয়েটির আর পড়াশোনা করেনি। ভারতের এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেদিকে টানাপোড়েন ছিল। প্রাথমিকভাবে জনা গেছে যে সে মাদকাসক্তও হয়ে গিয়েছিল। মানসিকভাবে ভেঙে পড়ে সে এমন ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১০

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১১

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৩

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৬

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৭

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৮

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST