২৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে এমপি বাবুল : কোনো কাজে দীর্ঘসূত্রিতা নয়

ভাঙ্গায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় |

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর–৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, কোনো কাজে যেন দীর্ঘসূত্রিতা না থাকে।

সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ   MotoAmerica: Aprilia Named Official Partner Of Series

এমপি বাবুল বলেন, ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যেই মানুষ জীবন দিয়েছে। দীর্ঘ সময় অন্যায়ভাবে জেল-জুলুমের শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, পরিবর্তন মানে মানুষের নাগরিক অধিকার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং সমাজের বৈষম্য দূর করা।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আর ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ রেখে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে না। ফ্যামিলি কার্ড তৈরির কাজও চলছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মোহনপুর

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলীম, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ অন্যরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST