২৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আমরা যেন বারবার বাধার শিকার না হই : ভাবনা

অনলাইন ডেস্ক : অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের স্পষ্টভাষী স্বভাব আর ভিন্নধর্মী জীবনদর্শনের জন্য তিনি আলোচিত। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে জীবনের রূঢ় সত্য, শৈশবের স্মৃতি এবং ক্যারিয়ারের বর্তমান ব্যস্ততা নিয়ে মনখোলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে ভাবনা বলেন, ‘আপনি যখন বড় হতে থাকবেন, আস্তে আস্তে আপনার কাছে জীবনটা পরিষ্কার হতে থাকবে। আর জীবন যখন পরিষ্কার হতে থাকে, তখন মন খারাপ হতে থাকে। ছোটবেলায় সব সত্য মনে হতো, সুন্দর মনে হতো। এখন যা সত্য দেখছি, সেটাও মিথ্যা মনে হয়।’

আরও পড়ুনঃ   সেই ’সাধু সাজার চেষ্টা’ করা ভাবনাকে নিয়েই সিনেমা বানাবেন নির্মাতা

তার কথায়, ‘পুরান ঢাকায় বাড়িওয়ালা-ভাড়াটিয়া সবাই মিলে বড় বলে মুড়ি মাখিয়ে ইফতার করাটা ছিল উৎসবের মতো। ওটার মধ্যে এক ধরণের আরাম আর মনুষ্যত্ব আছে।’

সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘এক টাকায় আহার’ প্রসঙ্গে ভাবনা নিজের উপস্থিতির কারণ ব্যাখ্যা করেন। তিনি মনে করেন, শিল্পীরা বা পরিচিত মুখগুলো যখন এমন আয়োজনে দাঁড়ায়, তখন সমাজের বিত্তবানরা অনুপ্রাণিত হয়। সুবিধা বঞ্চিত শিশুদের সাথে খাবার ভাগ করে নেওয়াকে তিনি নিজের পরিবারের সাথে ইফতার করার মতোই আনন্দদায়ক বলে অভিহিত করেন।

আরও পড়ুনঃ   বাঘায় জামায়াতের মহিলা বিভাগ এর আয়োজনে নির্বাচনী মিছিল

তিনি আরও বলেন, ‘যে নাচতে চায় সে যেন নাচতে পারে, যে ছবি আঁকতে চায় তাকে যেন সেই স্বাধীনতা দেওয়া হয়। আমরা যেন বারবার বাধার শিকার না হই।’ শিল্পীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

আসন্ন ঈদুল ফিতরে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন ভাবনা। তিনি জানান, ঈদে সুমন ধর এবং শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় দুটি আলাদা ওয়েব ফিল্মে তাকে দেখা যাবে। কাজ দুটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST