২২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এই ইউনিয়নের ধোপাড়া গ্রামের মৃত গোলাম রসুলে ছেলে।

রবিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকালে পুঠিয়া-দুর্গাপুরের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলে বাড়িতে আব্দুর রাজ্জাকসহ উক্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণেরা সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সৌজন্য সাক্ষাৎ শেষে আব্দুর রাজ্জাক তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে বিদ্যালয়ে ফেরার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছানো মাত্রই পিছন দিক থেকে নাটোরগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

আরও পড়ুনঃ   এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষেধ

এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে পবা হাইওয়ে ফাঁড়ি থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, আমরা মামলা করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST