২১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মহান শহীদ দিবসে আরইউজের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর পক্ষ থেকে রাজশাহীর সোনা দীঘিতে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুর ইসলাম স্বপন এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নয়াদিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুল আউয়াল। তাঁদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি ও আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ও বাসস প্রতিনিধি ওমর ফারুক, অর্থ সম্পাদক ও নতুন প্রভাতের প্রধান প্রতিবেদক হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ বেতারের মহানগর প্রতিনিধি আশিকুর রহমান।

কার্যনির্বাহী সদস্য ও নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহাবুবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ হয়েছিল, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং রাষ্ট্রের সর্বস্তরে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

আরও পড়ুনঃ   এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ভাষা শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST