১৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

প্রতারণার দায়ে দুই ভুয়া এনএসআই সদস্যসহ আটক ৭

অনলাইন ডেস্ক : মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাতীয় নিরাপত্তা সংস্থায় (এনএসআই) চাকরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগ পত্র প্রদান এবং ভুয়া প্রশিক্ষণ দেওয়ার কাজে জড়িত প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করেছে গাজীপুর ডিবি পুলিশ।

এক বার্তায় এনএসআই জানায়, ডিবি ও এনএসআই গাজীপুর মহানগরীর ৫২ নম্বর ওয়ার্ডের ভাদাম এলাকার ৫০ নম্বর বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানে সেখানে থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্য এবং দুইজন ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

এছাড়া, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, সিম কার্ড, আইডি কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, স্টিলের লাঠি ও ইলেক্ট্রিক শকার জব্দ করা হয়। তারা বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে আছে।

এনএসআই জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নীলফামারী জেলার লিয়ন ইসলাম (২৪) নামের এক ব্যক্তি তাদের নেতৃত্ব দিচ্ছিলেন।

অভিযানকালে লিয়নকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আটজনকে এনএসআইয়ের নাম করে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে। এর মধ্যে পাঁচজনকে ভুয়া প্রশিক্ষণ দিয়ে গত ২৭ এপ্রিল নীলফামারী জেলায় পাঠিয়ে দেয়। চাকরিপ্রার্থী প্রত্যেকের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ করে টাকা নেয় তারা। চাকরিপ্রার্থীদের থেকে নেওয়া অর্থ নীলফামারী জেলায় বসবাসকারী জনৈক হুমায়ুন কবীর প্রিন্স নামক এক ব্যক্তির কাছে জমা আছে বলে জানায় তারা।

আরও পড়ুনঃ   ভবানীগঞ্জ পৌরসভায় চালকান্ডে সংঘর্ষের ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

প্রতারক চক্রটির সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST