২১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী।

স্টাফ রিপোর্টার, বাগমারা : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

“একুশ: জাতীয় জাগরণের প্রেরণা” শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল ইসলাম।

আরও পড়ুনঃ   রাজশাহীতে কৃষকদল নেতা হত্যার ৬ বছর পর মামলা, সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আত্মদানকারী শহীদদের ত্যাগ জাতিকে চিরদিন অনুপ্রাণিত করবে। মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, থানার ওসি সাইদুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

অনুষ্ঠানটি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে শেষ হয়।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ড.মুহাম্মদ আব্দুল মুমীত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST