২১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত, আহত ১

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক গরু ব্যবসায়ী। আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বীরজোয়ান- খড়িকাডাঙ্গা আঞ্চলিক সড়কের বীরজোয়ান কাজীকুড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁড়ইল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর

নিহত ব্যক্তির নাম মো. মাহবুব (৩৭)। বাবার নাম মৃত নজরুল ইসলাম। বাড়ি উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামে। । একই গ্রামের আহত ব্যক্তির নাম আলিম উদ্দিন। বাবার নাম মৃত আফসার উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার উপজেলার চৌবাড়ীয়া হাট থেকে গরু কেনা-বেচা শেষে ভটভটিযোগে খড়িকাডাঙ্গা গ্রামে ফিরছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী।

পথিমধ্যে উপজেলার বীরজোয়ান এলাকার কাজীকুড়ি নামক স্থানে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে মো. মাহাবুব নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আলিম উদ্দিনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ১০

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মনিরুল আলম তালুকদার জানান, আলিম উদ্দিনকে জরুরী বিভাগে আনা হয়েছিল। তাঁর শরীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানাো হয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে শনিবার সকালে মুঠোফোনে চারবার ফোন দিলে তিনি ফোন ধরেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST