১৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিব : ভূমি মন্ত্রী মিনু

বুধবার সকালে ভূমি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

স্টাফ রিপোর্টার : ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের কাছে যা প্রত্যাশা করে ইনশাআল্লাহ্ আগামী দিনে সেগুলো পূরণ করা হবে। বিগত দিনে ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কষ্ট হয়েছে।

আমরা সবাই মিলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেব। ভবিষ্যতে এ মন্ত্রণালয় অর্থনীতিতে আরো ভালো ভূমিকা রাখবে। আমার বড় ভাই প্রতিমন্ত্রী থাকায় অতীতে এ মন্ত্রণালয়ে আমার যাতায়াত অনেক বেশি ছিল। বুধবার সকালে ভূমি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

আরও পড়ুনঃ   ডিজেল-কেরোসিনের দাম কমলো

ভূমিমন্ত্রী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের নেত্রী আমাদের মা, গণতন্ত্র পুনরুদ্ধার যার নেতৃত্বে হয়েছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান লিডার প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সততা ও দক্ষতার সাথে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সাথে থেকে কাজ করবো। যতটুকু সময়ই থাকি, সম্মান ও সুনামের সাথে থাকবো। বিগত সরকারের মতো দুর্নীতির ভাগিদার যেন না হয়, সেভাবে কাজ করবো। আল্লাহ যেন আমাদের সকল দুর্নামের হাত থেকে রক্ষা করেন।

আরও পড়ুনঃ   পুলিশের অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব দেওয়া হবে: সফর রাজ হোসেন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতের তৈরি। আমরা তার আদর্শকে ধারণ করে চলতে চাই। আমরা পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্য বদলে কাজ করবো। আগামীতে আমরা আলোর পথে হাঁটতে চাই। অন্ধকারে ফিরে যেতে চাই না। এসময় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST