১৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী অমিতকে ঘিরে উৎসবের নগরী যশোর

যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: খবরটা ছড়িয়ে পড়তেই যেন যশোর শহরের বাইরে পাঁচটি উপজেলা বাতাস বদলে গেল। বিকেল গড়ানোর আগেই লালদীঘির দলীয় কার্যালয় চত্বর ভরে উঠল নেতাকর্মীদের কণ্ঠে কণ্ঠে স্লোগানে। রঙ ছিটিয়ে একে অন্যকে রাঙিয়ে দিলেন তারা, মুখে হাসি হাতে মিষ্টির প্যাকেট। যদিও গত কয়েকদিন ধরে সংবাদ ও সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে প্রয়াতমন্ত্রী যশোর উন্নয়নের কারিগর তরিকুল ইসলাম পুত্র ও বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলামকে মন্ত্রি করা হচ্ছে। এ খবরের সত্যতা মেলে আজ ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় শপথ গ্রহণের মধ্যদিয়ে। এতেই আনন্দের ঢেউ উপচে পড়ে শহর ছাপিয়ে গ্রামাঞ্চলে।

যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় এমন উচ্ছ্বাসে ভাসছে তার নিজ জেলায়।

বিকেল ৫টায় জেলা বিএনপির ব্যানারে বের হয় আনন্দ মিছিল। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে দড়াটনা, মুজিব সড়ক, জজ কোর্ট মোড়, মাইকপট্টি ঘুরে আবার কার্যালয়ে ফিরে আসে মিছিল। পুরো পথজুড়ে নতুন প্রতিমন্ত্রীর নামে স্লোগান আর শুভেচ্ছার ঢেউ।

আরও পড়ুনঃ   উপহার পাঠিয়েছেন রুমিন ফারহানা, স্বাগত জানালেন হাসনাত

দলীয় নেতাকর্মীরা বলেন, এই দায়িত্ব শুধু ব্যক্তিগত অর্জন নয়—যশোরসহ সমগ্র অঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনা। এজন্য দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।

অমিতের রাজনৈতিক পথচলা অনেকটাই পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা। তার বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম চারবার মন্ত্রিত্ব সামলে ছিলেন। বাবার জীবদ্দশায় জেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন অমিত।

বাবার মৃত্যুর পর সংগঠনের নেপথ্য কারিগর হিসেবে ভূমিকা রাখেন। গত ১৭ বছর আওয়ামী লীগবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আস্থা অর্জন করেন। খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক থেকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও নানা প্রতিকূলতায় জয় পাননি। তবে গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে যশোর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী পান ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।
১৯৭৫ সালের ২৪ আগস্ট জন্ম নেওয়া অমিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স এবং পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে টিভি বিতর্কে নেতৃত্ব, ব্যবসা ও সামাজিক সংগঠনে সক্রিয় অংশগ্রহণ—সব মিলিয়ে বহুমাত্রিক পরিচয়ে গড়ে উঠেছে তার প্রোফাইল।

আরও পড়ুনঃ   নওগাঁয় মাদক আড্ডা বন্ধ করায় এক নারীকে প্রাণনাশের হুমকি

প্রতিমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছে যশোরের বেনাপোর সীমান্ত প্রেস ক্লাব । সভাপতি মো,শাহিদুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক মো,আইব হোসেন এক বার্তায় বলেন, রাজনীতির পাশাপাশি সংবাদপত্রবান্ধব ব্যক্তিত্ব হিসেবে অমিতের এই অর্জন যশোর জেলার জন্য গৌরবের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST