১৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান অতঃপর এমপি আব্দুল আজিজ

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মো. আব্দুল আজিজ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: মো. আব্দুল আজিজ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ৩৫, ১৬৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি হিসেবে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৩৫ হাজার ৩৮৬ ভোট এবং বিএনপির প্রবীণ এই নেতা ভোট পেয়েছেন ১ লক্ষ ৭০ হাজার ৫৫১ ভোট।

আব্দুল আজিজ ১৯৮৬ সালে মাত্র ২৫ বছর বয়সে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। প্রথমবার নির্বাচিত হওয়ার পর তৎসময়ের তরুণ ওই জনপ্রতিনিধি তার সততা, কর্ম দক্ষতা ও নেতৃত্বের গুণে দারুণভাবে প্রশংসিত হন এবং ধীরে ধীরে তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। এরপর তিনি আরও ৩বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

প্রায় দুই দশক ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করার পর ২০১৪ সালে তিনি গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে নির্বাচিত হন। বারবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত এই বিএনপি নেতার জনপ্রিয়তার কথা চিন্তা করে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল তাকে মনোনয়ন প্রদান করেন। কিন্তু তৎকালীণ দায়িত্বে থাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে আইনী জটিলতা দেখিয়ে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। ফলে তিনি এমপি পদে নির্বাচন করতে পারেননি।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

এরপর তিনি থেমে থাকেননি। চলনবিল অধ্যূষিত গুরুদাসপুর ও বড়াইগ্রামের খেটে খাওয়া মানুষের ভাগ্য বদলানোর স্বপ্ন ও প্রত্যয়ে তিনি সাধারণ মানুষের সাথে মিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজনীতির নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্ব, গ্রহণযোগ্যতা ও দৃঢ় মনোবল নজরে আসে দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার। অতঃপর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক চলনবিলাঞ্চলের সাধারণ মানুষের প্রিয় মুখ আব্দুল আজিজকে মনোনয়ন প্রদান করেন।

মনোনয়ন প্রাপ্তির পর নাটোর জেলার বিএনপির সিংহ পুরুষ খ্যাত বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহযোগিতা নিয়ে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় গঠন করেন ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি। সেই কমিটির পরিকল্পনা মতে ব্যাপক প্রচারণা ও ক্যাম্পেইনের মধ্য দিয়ে দুই উপজেলায় ধানের শীষ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়। এই গণ জোয়ারের ফল হিসেবে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে আব্দুল আজিজ ধানের শীষ প্রতীক বিপুল পরিমাণ ভোট পায়। দুই উপজেলার মোট ভোটার ৪ লক্ষ ৪৫ হাজার ১৭২ জন। মোট ৭১.৬৮% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উৎসবমুখর পরিবেশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। নির্বাচিত হওয়ার পর নব নির্বাচিত এমপি আব্দুল আজিজ দুই উপজেলার জনগণের উদ্দেশ্যে তার ভেরিফাইড ফেসবুকে লিখেন, “প্রিয় গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলাবাসী, আসসালামুআলাইকুম। আপনারা যে আন্তরিক ভালোবাসা দিয়ে আমাকে সম্মানিত করেছেন এবং জনাব তারেক রহমানের আস্থার প্রতিদান দিয়েছেন তার জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে পাশে থেকে সর্বাত্নক সহযোগিতা করায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় নেতা তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমার প্রতি আস্থা রাখার জন্য। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি নাটোর সদর-২ আসনে নবনির্বাচিত এমপি শ্রদ্ধেয় প্রিয় নেতা এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে সার্বক্ষনিক পাশে থেকে সহযোগিতা করার জন্য। আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি নির্বাচনকালীন সময়ে নিয়োজিত সকল প্রশাসনের ভাই-বোনদের যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন। আগামী দিনে গুরুদাসপুর-বড়াইগ্রামের উন্নয়নে কি ভূমিকা রাখা যায় তা দুই উপজেলার নেতৃবৃন্দ ও জনসাধারণের বুদ্ধি পরামর্শ নিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। আগামী দিনে আপনাদের নিয়েই গুরুদাসপুর-বড়াইগ্রাম ঢেলে সাজাবো- ইনশাআল্লাহ। আগামী দিনে সবার আন্তরিক সহযোগিতা চেয়ে সবার সুস্বাস্থ্য কমনা করছি এবং আমার জন্য দোয়া কামনা করছি -সবার আগে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   নওগাঁয় ১৩২টি গণহত্যা স্থানের মাটি সংগ্রহ করে শ্রদ্ধা

উল্লেখ্য. নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ গুরুদাসপুরের ধারাবারিষা গ্রামের মৃত তাজেম উদ্দিন ও মৃত আবেদা বেগম দম্পত্তির ছেলে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST