১৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মুসল্লিদের সাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনু

মুসল্লিদের সাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনু

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া কর্মসূচিতে অংশগ্রহণ ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা রাজশাহী-০২ (সদর) আসনে নবনির্বাচিত এমপি মিজানুর রহমান মিনু।

শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়ের পর দোয়া শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন।

এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় মিনু এমপি নির্বাচিত হওয়ায় আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন এবং রাজশাহীবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজশাহীবাসীর কল্যাণে এবং বাসযোগ্য নগরী গড়ে তোলার কথাও জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দলের চেয়ারম্যান, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দেখানো পথে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, সেই সঙ্গে ৩১ দফার মধ্য দিয়ে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য দেশের মানুষের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাস্থল সুনিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ   অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

অথনীতিকে সমৃদ্ধশীল ও শক্তিশালী করা হবে। রাজশাহীবাসীর আমি সন্তান। আমার পিতৃতুল্য মুরুব্বিরা, আমার বোনেরা, আমার ছোট ভাইয়েরা। তারা আমাকে যে সম্মান দিয়েছে সেই সম্মান আমি রক্ষা করবো। তারা আমার প্রতি যে আস্থা রেখেছেন আমি তাদের আস্থা ও প্রত্যাশা পূরণ করা জন্য সংসদে রাজশাহীর সন্তান হিসেবে আমি লড়াই করে সকল দাবি সুনিশ্চিত করবো।

আরও পড়ুনঃ   উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন মালিকদের হাতে দিল আরএমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে এমপি পদে মনোনয়ন দেয়। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২৮ হাজার ৫৪৬টি ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ১ লাখ ৩৭০টি ভোট পান।

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২৮ হাজার ১৭৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই নির্বাচনে বাকি প্রার্থীদের জামানত বাজেয়াপ্রাপ্ত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বারের সভাপতি অ্যাড. আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST