১৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী

বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহা. মাহবুবুল আলমমের সঙ্গে ২০ হাজার ৪৮ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।

নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৬। ফলাফলে দেখা গেছে, মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন । ভোটের ব্যবধান ২০ হাজার ৪৮।

আরও পড়ুনঃ   প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের হিড়িক

এছাড়াও জাতীয় পাটির মনোনীত প্রার্থী আকবর আলী লাঙ্গল প্রতীকে ৪২৪৩ ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ্ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ছালেক চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৮ ভোট।

জানতে চাইলে নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার বলেন, ‘নওগাঁ-১ আসনের তিন উপজেলা নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের জনগণের কাছে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁরা তাঁদের মূল্যবান ভোট ধানের শীষে দিয়ে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করেছেন। এ বিজয় এই আসনের সকল জনগণের বিজয়।

আরও পড়ুনঃ   শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

তিনি বলেন, আগামীতে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই। এই তিন উপজেলার উন্নয়ন করতে চাই। আমরা কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা। আমরা শান্তির রাজনীতি চাই। সবাইকে নিয়ে নওগাঁ -১ আসনকে মডেল আসন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি এই আসনে মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ও প্রকাশকৃত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা আশা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST