১২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ৯০ বছরের বৃদ্ধ গ্যাদা খন্দকার।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘নয় বছর পর আইজক্যা ভোট দিবার আইছি। শরীলডা খারাপ বইলা নাতিরে কইছি, কোলে কইরা ভোট দিতে নিয়া যাতি। ভোটে এত লোক দেইখ্যা খুব ভালো লাগতিছে।’—ভোট দিতে এসে এভাবেই অনুভূতি প্রকাশ করেন পাবনার ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামের বাসিন্দা ৯০ বছর বয়সী গ্যাদা খন্দকার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ১২৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় অন্যান্য ভোটারদের সঙ্গে কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে নিজের প্রতিক্রিয়া জানান গ্যাদা খন্দকার।

আরও পড়ুনঃ   সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড - রাজশাহী বিভাগীয় কমিশনার

দাদাকে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে আসা নাতি ফিরোজ আলী বলেন, ‘ভোটের দিন ভোট দিতে না এলে কেমন হয়? তাই সকাল সকাল দাদাকে নিয়ে এসেছি।’ তিনি জানান, দীর্ঘ নয় বছর পর ভোট দিতে পেরে তার দাদা ভীষণ আনন্দিত।

ভোটকেন্দ্রের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে গ্যাদা খন্দকার বলেন, বহু বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সারাদিন যদি এভাবেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে, তবে তা খুবই ইতিবাচক হবে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. ইমান আলী জানান, কেন্দ্রটিতে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত এ কেন্দ্রে প্রায় ২৮ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST