১২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েল সীমান্ত থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে পারে হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চল থেকে নিজেদের বেশিরভাগ যোদ্ধাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (১২ মে) হিজবুল্লাহর একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে লেবাননি সংবাদমাধ্যম আদ্দিয়ার।

সংবাদমাধ্যমটিকে সূত্রটি আরও জানিয়েছে, এখন থেকে সীমান্ত এলাকা থেকে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানো হবে।

এছাড়া ইসরায়েলের ভেতরে হিজবুল্লাহর যে গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে সেটিকে শক্তিশালী করার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানিয়েছে ইরান সমর্থিত শক্তিশালী এ সশস্ত্র গোষ্ঠী।

আরও পড়ুনঃ   ইসরায়েল ইরানকে পাল্টা আঘাত করবে: নিরাপত্তা বিশ্লেষক

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর একদিন পরই এতে যোগ দেয় হিজবুল্লাহ। তারা ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক অবকাঠামোতে হামলা চালানো শুরু করে।

এতে করে গাজার পাশাপাশি ইসরায়েলি সেনাদের লেবানন সীমান্তেও ব্যস্ত থাকতে হয়।

হিজবুল্লাহর হামলার কারণে গত সাত মাস ধরে লেবাননের বিভিন্ন জায়গায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে অনেক বেসামরিক মানুষহ হিজবুল্লাহর শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ   ফারাক্কা ব্যারেজ নিয়ে ভারত সরকারের কঠোর সমালোচনা মমতার

মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা এই পরিস্থিতি চলতে থাকলে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে।

দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক বিশ্লেষকের তথ্য অনুযায়ী হিজবুল্লাহর কাছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, রকেট ও অন্যান্য অস্ত্র রয়েছে। এছাড়া তাদের রয়েছে শক্তিশালী বিশেষ বাহিনী রেদওয়ান ফোর্স। যাদের ইসরায়েলের ভেতর ঢুকে স্থল অভিযান চালানোর সক্ষমতা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১০

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১১

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১২

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৩

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৪

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

১৫

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

১৬

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

১৭

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

১৮

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২০

Design & Developed by: BD IT HOST