১১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ছবি- সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজশাহীর ৬৭ দশমিক ৪৮ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। রাজশাহীর একটি বাদে পাঁচটি আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে। এই ব্যালট পেপার উপজেলা নির্বাচন অফিস থেকে আগামী ১১ ফেব্রুয়ারি বিতরণ করা হবে।

রাজশাহীর ছয়টি আসনে এর আগে যে ভোটকেন্দ্রগুলো সহিংসতার রেকর্ড আছে সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আওতায় আছে ২১৭টি কেন্দ্র। এই কেন্দ্রগুলোকে তিনটি ভাগে ভাগ করেছে। তারা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ৮৭টি, গুরুত্বপূর্ণ ১১৬টি ও সাধারণ ১২টি কেন্দ্র চিহ্নিত করেছে ।

জেলা পুলিশের আওতায় মোট ভোটকেন্দ্র আছে ৫৬১টি। এই কেন্দ্রগুলোকে দুটি ভাগে ভাগ করেছে। ৩২২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও সাধারণ ২৪৯টি কেন্দ্র চিহ্নিত করেছে।

আরএমপির মধ্যে পড়েছে, রাজশাহী সদর আসন, রাজশাহী-৩ আসনের আংশিক, রাজশাহী-৫ আসনের আংশিক এবং রাজশাহী-৬ আসনের আংশিক। জেলা পুলিশের আটটি থানা আছে। আর মেট্রোপলিটনের ১২টি থানা।

আরও পড়ুনঃ   জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

পুলিশ জানিয়েছে, আরএমপির আওতায় ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রসহ পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও নারী আনসার মোতায়েন থাকবে। ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ কেন্দ্রগুলোতে থাকবে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতিকেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও নারী আনসার মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।

এদিকে, রাজশাহী-২ (সদর) আসন ছাড়া বাকি পাঁচটি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপার উপজেলা পর্যায়ে পৌঁছেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার ৯টি উপজেলায় এসব ব্যালট পাঠানো হয়।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে ব্যালট পরিবহনের সময় প্রতিটি বহরে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ব্যালটগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, “ইতোমধ্যেই জেলার সব উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর ব্যালটগুলো নির্ধারিত স্টোর রুমে সংরক্ষণ করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে। রাজশাহী-২ (সদর) আসনের ব্যালট পেপার ১১ ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।”

আরও পড়ুনঃ   রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, “রাজশাহী জেলায় আটটি থানায় ৫৬১টি কেন্দ্র আছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে ৩২২টি। সাধারণ কেন্দ্র আছে ২৩৯টি। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার গ্রহণ করা হয়েছে।”

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “আরএমপির অধীনে কেন্দ্রগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ এবং আরেকটি সাধারণ। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে ৮৭টি, গুরুত্বপূর্ণ আছে ১১৬টি ও সাধারণ আছে ১২টি। নির্বাচন উপলক্ষে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব আসনে নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST