৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

অসুস্থ অটোরিকশা চালকের পাশে দাঁড়ালেন চারঘাটের ইউএনও

অটোরিকশার জন্য নতুন ব্যাটারি কিনতে আর্থিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক দুর্বলতার কারণে ভারী কোনো কাজ করে সংসার চালানো তাঁর পক্ষে সম্ভব ছিল না। স্থানীয়দের সহায়তায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে তিনি জীবিকা নির্বাহ করছিলেন। তবে ছয় মাস আগে হঠাৎ করে আবারও স্ট্রোক করলে তিনি বিছানাগত হয়ে পড়েন।

দীর্ঘ সময় অটোরিকশা বন্ধ থাকায় ব্যাটারি নষ্ট হয়ে যায়। সম্প্রতি সাইফুল ইসলাম কিছুটা হাঁটতে পারলেও ব্যাটারি নষ্ট থাকায় অটোরিকশাটি আর চালানো সম্ভব হচ্ছিল না। ফলে উপার্জনের পথ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। নিজের চিকিৎসা, অসুস্থ সন্তানের ওষুধ এবং পরিবারের ভরণপোষণ নিয়ে চরম সংকটে পড়েন তিনি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

এ অবস্থায় বিষয়টি জানতে পারেন চারঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি সাইফুল ইসলামের অটোরিকশার জন্য নতুন ব্যাটারি কিনতে সহযোগিতার উদ্যোগ নেন। তাঁর এই সহায়তায় আবারও কর্মে ফেরার সুযোগ পাচ্ছেন অসুস্থ এই অটোরিকশা চালক।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, “সাইফুল ইসলাম একজন পরিশ্রমী মানুষ। অসুস্থতার কারণে তিনি উপার্জনের পথ হারিয়ে ফেলেছিলেন। একজন মানুষ যেন নিজের পরিশ্রমে আবার দাঁড়াতে পারেন, সেটাই আমাদের চেষ্টা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমরা তাকে মানবিক সহায়তা করতে চাই।”

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

অটোরিকশা চালক সাইফুল ইসলাম বলেন, “আমি ভেবেছিলাম হয়তো আর রিকশা চালাতে পারব না। সংসার চালানো, ওষুধ কেনা সবকিছু নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। ইউএনও ম্যাডাম পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ যেন তাঁকে ভালো রাখেন। এখন আবার রোজগার করতে পারব, এই আশাটাই আমার জন্য বড়।”

চারঘাট উপজেলায় ইউএনওর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। একজন অসুস্থ মানুষকে স্বাবলম্বী করে তোলার এমন উদাহরণ প্রশাসনের মানবিক ভূমিকার ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকলো বলছেন স্থানীয়রা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST