৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব- বাগমারায় ডিএম জিয়া

প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া’কে বিজয়ের লক্ষে সর্বশেষ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেল চার’টায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, এ্যাড. মাহফুজুর রহমান, সরদার সানিয়াত হোসেন শুভ, গনিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, চেয়ারম্যান মোশারফ হোসেন, চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে আগুনে পুড়ে সময় টিভি’র সাংবাদিক শিশুকন্যার মৃত্যু

সভায় বক্তারা উল্লেখ করেন ডিএম জিয়া আউচপাড়া ইউনিয়ন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি পরিক্ষিত জননেতা। তাঁকে বিজয়ী করবেন। তিনি বাগমারার উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনবেন। প্রত্যেক নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। ধানের শীষের বাগমারায় যে জোয়ার এসেছে, তাতে স্বাধীনতা বিরোধী শক্তির সকল অপপ্রচার ও গুজব ভেস্তে যাবে।

আরও পড়ুনঃ   রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি জনপ্রতিনিধি ছিলাম। আমার কিছু অভিজ্ঞতা হযেছে। বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাকে ভোটে বিজয়ী করলে আমি বাগমারায় উন্নয়ন ও শান্তি এনে দিবো। কৃষি,শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ক্রীড়া, সংস্কৃতি সহ সব বিভাগে আমুল পরিবর্তন করা হবে। এই মুহুর্তে দেশ পরিচালনা অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে। অতীতের কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ধানের শীষকে বিজয়ী করবেন। সভায় সকল ইউনিয়ন, পৌরসভা উপজেলা, জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রবেশ মুখে উপচে পড়া ভিড় দেখে হাজার হাজার মানুষ বাজারে অবস্থান নেয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST