৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মান্দায় জামায়াতের নির্বাচনী ইশতেহার, নারী ভোটারদের জনসমুদ্র

কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এস এ সিরাজুল ইসলাম, মান্দা: নওগাঁ-৪ (মান্দা) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুর রাকিব এর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৮ (ফেব্রুয়ারি) বিকেলে মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুর রাকিব।

প্রধান অতিথির বক্তব্যে রাকিব বলেন- নওগাঁ-৪ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলের সুষম উন্নয়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত একটি আধুনিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে ১১ দলীয় ঐক্য জোট বদ্ধপরিকর। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ   জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি আরো বলেন, “মান্দার মাটি ও মানুষের সাথে জামায়াতে ইসলামীর সম্পর্ক অত্যন্ত গভীর। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং তারা মোঃ আব্দুর রাকিবকে বিজয়ী করতে প্রস্তুত।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপি’র জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, জেলা সাংগঠনিক সম্পাদক, সেলিম হোসেন, খেলাফত মজলিসের সেক্রেটারি মুফতি আল আমিন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে ১০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মো. আব্দুল মালেক, ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, শিবির নেতা আমানুল্লাহ , ওয়ালীউল্লাহ প্রমুখ।

সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক সঞ্চালনায় সহকারী সেক্রেটারি ইলিয়াস খান প্রমুখ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST