৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ধানের শীষের পক্ষে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও শ্রমিক সংগঠনের গণসংযোগ 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রেলগেট থেকে শুরু হয়ে শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনালে গণসংযোগ ও প্রচার মিছিল করেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ, মোটর শ্রমিক ইউনিয়ন ও রাজশাহী সড়ক পরিবহন কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে রাজশাহী-২ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নগরীতে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৭ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রেলগেট থেকে শুরু হয়ে শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে উক্ত কর্মসূচি শেষ হয়।

এসময় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নগরীর সিএনজি স্ট্যান্ড থেকে শুরু করে,রেলগেট এলাকা, রেল স্টেশন এলাকা,শিরোইল বাস টার্মিনালের বিভিন্ন টিকেট কাউন্টার মাস্টার, বিভিন্ন দোকান, পথচারী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শোক

একই সঙ্গে রাজশাহীর ঢাকা বাস টার্মিনালের পার্শ্ববর্তী বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে যাত্রী ও সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন,মহাসচিব উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, রাজশাহী সড়ক পরিবহন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল আলম মিঠু, রাজশাহী মহানগর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি বারেক শেখ, রাজশাহী মহানগর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কবিরসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   মান্দায় ডিবি পুলিশের অভিযানে জাল টাকা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ শ্রমজীবী মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আগামী নির্বাচনে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতারা আরও জানান, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত গণসংযোগ ও প্রচার মিছিল সাড়ে ১০টায় শুরু হয়ে সর্বস্তরের মানুষের কাছে মিজানুর রহমান মিলুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে দুপুর ১২টার দিকে শেষ হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST