৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সীমান্ত হতে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে বাঘা থানাধীন সীমান্তবর্তী এলাকা রাওথা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্ণের রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে নদী পথে অস্ত্রের একটি চালান আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্তবর্তী সকল বিওপি হতে সীমান্ত এলাকায় বিশেষ আভিযানিক দল সীমান্তের বিভিন্ন জায়গায় এ্যাম্বুস করে বসে থাকে। দীর্ঘ প্রতিক্ষার পর রাজশাহী বিজিবি’র বাঘা খানাধীন রাওথা পিরোজপুর এলাকায় এ্যাম্বুসকৃত চৌকষ আভিযানিক দলটি দেখতে পায় যে, একজন মোটর সাইকেল আরোহী তাদের দিকে আসছে। তারা পথ রোধ করার চেষ্টা করলে উক্ত মোটর সাইকেল আরোহী ইউটার্ন নিয়ে দিক পরিবর্তন করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে আম বাগানে পড়ে যায়। তখন বিজিবি’র আভিযানিক দল কর্তৃক তাকে ধরার জন্য ধাওয়া করলে সে মোটর সাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক এলাকার জনগনের উপস্থিতিতে উক্ত মোটর সাইকেলটি (নাম্বার বিহীন) তল্লাশী করে সীটের নীচে সীট কভারের উভয় পাশে লুকায়িত অবস্থায় কাপড়ে মোড়ানো ২টি বিদেশি পিস্কুল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

একই রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ খিদিরপুর, শাহাপুর, ইউসুফপুর, মীরগঞ্জ, তালাইমারী, চরমাজারদিয়া, চারঘাট বিকল্প এবং সোনাইকান্দি বিওপি’র অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ৩৯ বোতল, ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট-৩৯৭ পিস, ইলেকট্রিক রেজিস্টেন্স ১০,০০০ পিস, এলইডি লাইট ১,০০০ পিচ, ভারতীয় নেশা জাতীয় সিরাপ ১৯৩ বোতল, ভার (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। আটককৃত অস্ত্র গোলাবারুদ, মাদকদ্রব্য ও মোটর সাইকেল সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ   বই উপহার দিয়ে ভালো মানুষ হওয়ার আহবান

বিজিবি অধিনায়ক জানান, আরও জানান, বিজিবি অধিনায়ক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১টি সিটি কর্পোরেশনসহ ৯টি উপজেলায় ৬টি সংসদীয় আসনে সর্বমোট ১০টি বেইজ ক্যাম্পে ২৮ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, ক-৯ সদস্য, পদ্মা নদীতে ৭টি স্পীডবোট এবং ফাষ্ট পেট্রোল ক্রাফট, সীমান্তবর্তী ১৬টি বিওপি’র প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে মোতয়েন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST