৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তাহেরপুর আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের প্রথম ধাপ শেষ, প্রবেশ সড়কেই প্রতিবন্ধকতা

ডাম্পিং স্টেশনে প্রবেশের প্রধান সড়কের কাছাকাছি অংশে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারার ঐতিহ্যবাহী তাহেরপুর হাটের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সংকট নিরসনে নির্মাণাধীন আধুনিক ডাম্পিং স্টেশনের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। তবে প্রবেশ সড়কে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় বর্জ্য পরিবহন কার্যক্রম শুরু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ব্রিটিশ আমল থেকে পুঠিয়া, দুর্গাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষিপণ্য বেচাকেনার অন্যতম কেন্দ্র তাহেরপুর হাট। কিন্তু সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দীর্ঘদিন ধরে বাজারের ময়লা-আবর্জনা পাশের রাণী নদীতে ফেলা হতো। এতে নদী ভরাট, তীব্র দুর্গন্ধ, পরিবেশদূষণ ও জনভোগান্তি চরম আকার ধারণ করে।

এ পরিস্থিতি উত্তরণে তাহেরপুর পৌরসভার প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামের উদ্যোগে পৌরসভার অদূরে জামগ্রাম ও নূরপুর এলাকার ১ একর ৯৮ শতাংশ খাসজমিতে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ শুরু হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ২৪ লাখ ৩৪ হাজার ২২১ টাকা ব্যয়ে টেন্ডারের মাধ্যমে প্রথম ধাপের কাজ বাস্তবায়ন করা হয়।

আরও পড়ুনঃ   চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম বরাদ্দের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ নতুন বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শেষ করা হবে।

এ ডাম্পিং স্টেশন উদ্বোধনের জন্য রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার আসার কথা থাকলেও ব্যস্ততার কারণে তা আর হয়ে ওঠেনি।

সর্বশেষ সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাম্পিং স্টেশনে প্রবেশের প্রধান সড়কের কাছাকাছি অংশে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ফলে পায়ে হেঁটে কিংবা সর্বোচ্চ ভ্যানগাড়ি চলাচল সম্ভব হলেও বর্জ্য পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক বা বড় যানবাহনের প্রবেশ কোনোভাবেই সম্ভব নয়। এতে ডাম্পিং স্টেশন চালু করা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক উন্মুক্ত ও চলাচল উপযোগী না করলে ডাম্পিং স্টেশন নির্মাণের সুফল পাওয়া যাবে না। তারা অচিরেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ   বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণের রাসিকের ওয়ার্ড সচিবদের সভা অনুষ্ঠিত

রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে জানতে চাইলে তাহেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, স্থানীয়দের মতামতের ভিত্তিতেই কাজটি সম্পন্নের পথে। কোনো সমস্যার সৃষ্টি হলে সবাইকে নিয়েই সেটির সমাধান করা হবে। অবশিষ্ট কাজ সম্পন্ন ও অবকাঠামোগত সমস্যা সমাধান করা গেলে তাহেরপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদনের পরিকল্পনাও রয়েছে, যা স্থানীয় কৃষকদের জন্য বাড়তি সুবিধা সৃষ্টি করবে।

সংশ্লিষ্ট মহলের মতে, দ্রুত সড়ক জটিলতা নিরসন ও পূর্ণাঙ্গ কাজ শেষ করা গেলে পরিবেশ রক্ষা, নদী ভরাট রোধ এবং পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST