৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরের শিবরামপুরে ধানের শীষের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিণত

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নির্বাচনী সভা শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন বলেন, “দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন করছে। আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অগ্রাধিকার দেব। তানোর-গোদাগাড়ীর মানুষকে আর অবহেলিত থাকতে দেব না।”

আরও পড়ুনঃ   নাটোরের নলডাঙ্গায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক কারাগারে

তিনি আরও বলেন, “ধানের শীষ প্রতীক মানেই জনগণের আশা-ভরসা। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন।”

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। তিনি বলেন, “মেজর জেনারেল শরিফ উদ্দিন একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ   বাগমারায় ধর্মীয় নেতাদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়

সভায় সভাপতিত্ব করেন বাধাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি আল আমিন হক পলাশ। তিনি বলেন, “এই এলাকার মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে বিপুল ভোটে শরিফ উদ্দিনকে বিজয়ী করা হবে।”

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানেশ্বরে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক

তানোরের শিবরামপুরে ধানের শীষের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিণত

বাগমারার জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের কমিটি হস্তান্তর

বাগমারায় জয়ের পথে ডা: বারীর দাঁড়িপাল্লা

নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস করা হবে না : রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময়ে ধানের শীষের প্রার্থী শরিফ উদ্দিন

শার্শা উপজেলায় মাটি কাটার সময় বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক গুরুতর আহত

এমপি হলে সম্পদ বাড়বে না, বরং কমবে: ডা. জাহাঙ্গীর

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

১০

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান

১১

ফরিদপুরকে বিভাগ করা হবে : তারেক রহমান

১২

যোগীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

১৩

নাটোরে নারী নেতাকর্মীদের নিয়ে মহিলা জামায়াতের পথযাত্রা

১৪

হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

১৫

স্বাধীনতার ঘোষক নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : মিলন

১৬

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

১৮

বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান

১৯

ভোটের আগে নাগরিকের প্রশ্নে প্রার্থীরা—নওহাটায় সুজনের ব্যতিক্রমী আয়োজন

২০

Design & Developed by: BD IT HOST