৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নাটোরে নারী নেতাকর্মীদের নিয়ে মহিলা জামায়াতের পথযাত্রা

নাটোর পৌর মহিলা জামায়াতের আয়োজনে অধ্যাপক মো. ইউনুস আলীর সমর্থনে এক বিশাল পথযাত্রা।

নাটোর প্রতিনিধি : স্বাধীনতার পরবর্তী এই প্রথম হাজারো নারী নেতাকর্মীদের নিয়ে নাটোর পৌর মহিলা জামায়াতের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলীর সমর্থনে এক বিশাল পথযাত্রা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর থেকে এই নির্বাচনি পথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোছা. মোস্তাজিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি জোবাইদা কাকন লিপি, জেলার মহিলা সাংগঠনিক সম্পাদক শাহনাজ শেলী, নাটোর সদর উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মোছা. নাইমা ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ   রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

এ সময় মহিলা জামায়াতের নেত্রীরা বলেন, আজকে এই নাটোরে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে জামায়াতের মহিলা কর্মি বোনদের গণ জোয়ার তাদের উপস্থিতি প্রমাণ করে। জামায়াতকে নিয়ে যারা অপ্রচার করে বলা হচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে মহিলাদের ঘর থেকে বের হতে দেবে না । এই স্বতঃপুর্ত পথযাত্রা ও শহরের নারীদের উপস্থিতি প্রমাণ করে দেয়, আমরা ভীত নয়, একমাত্র আল্লাহকে ভয় করি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতঃফূর্তভাবে হ্যা ও না ভোট এবং অধ্যাপক ইউনুস আলীর ন্যায়-নীতির প্রতিক দাড়ি পাল্লাকে জয়যুক্ত করবে এই প্রত্যাশা সাধারণ জনগণ করে।

আরও পড়ুনঃ   মেয়েদের বৈশ্বিক টুর্নামেন্টে নারী কোচ বাধ্যতামূলক করল ফিফা

জনগণের এই প্রত্যাশার প্রতি আমরা শ্রদ্ধাশীল। জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যেতে পারে। কোনোরকম সন্ত্রাস, কারচুপি যেন করতে না পারে।

এছাড়াও নির্বাচনি দায়িত্বে যারা থাকবেন তারা যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST