১২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

একফ্রেমে চিত্রনায়ক আলমগীর ও তার তিন সন্তান

অনলাইন ডেস্ক : ঢালিউডের জীবন্ত কিংবদন্তী চিত্রনায়ক আলমগীর। ব্যক্তিজীবনে তিন সন্তানের বাবা তিনি। তবে তিন সন্তানকে নিয়ে কখনো একসঙ্গে খুব একটা দেখা মেলে না এই তারকার। বিশেষ করে, সংগীতশিল্পী কন্যা আঁখি আলমগীরই যেন বাবার সঙ্গে বেশি সংবাদের শিরোনাম হন।

তবে শুক্রবার দিবাগত রাতে দেখা মিলল এক ভিন্ন চিত্র। বাবা আলমগীরের সঙ্গে তিন ভাই-বোনের ছবি প্রকাশ্যে আনলেন আঁখি আলমগীর। নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে ভাই-বোনদের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

ছবিতে দেখা গেছে, আঁখি আলমগীর সঙ্গে বাবা আলমগীর ছাড়ায় রয়েছেন বোন মেহরুবা আহমেদ ও একমাত্র ভাই তাসবির আহমেদ। আঁখি বাদে আলমগীরের বাকি দুই সন্তান বরাবরই মিডিয়া থেকে আড়ালে থেকেছেন। যে কারণে ভক্তদের সঙ্গে যেন নতুন করে পরিচয় হলো তাদের।

আরও পড়ুনঃ   লিভ-ইনের প্রস্তাব দেন সাইফ, মায়ের অনুমতি নিতে বলেন কারিনা

এদিন ছবি প্রকাশ করে ফেসবুকে আঁখি লিখেছেন, ‘আব্বুর সাথে আমরা তিন ভাই বোন।’ চারজনকে একফ্রেমে দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন সংগীতশিল্পী সেই ফেসবুক পোস্টে।

জানা যায়, আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনূর আলমগীর। তাকে বিয়ে করেন ১৯৭৩ সালে। এ সংসারেই গায়িকা আঁখি আলমগীর, মেহরুবা আহমেদ ও ছেলে তাসবির আহমেদের জন্ম হয়। খোশনূরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন।

আরও পড়ুনঃ   একসঙ্গে তিন মেয়ের জন্য পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন জাদুকর পিসি সরকার

উল্লেখ্য, আশি ও নব্বইয়ের দশকের দাপুটে চিত্রনায়ক আলমগীর। কাজ করেছেন শতাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও ২০২৪ সালে একুশে পদকপ্রাপ্ত হিসেবে বিবেচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST