২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারার বাসুপাড়ায় জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর নির্বাচনী প্রচারণা।

স্টাফ রিপোর্টার, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর নির্বাচনী প্রচারণা দিন দিন বেগবান হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকে রাত পর্যন্ত ডা. আব্দুল বারী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের গ্রাম ও বাজার এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থনের কথা জানান।

আরও পড়ুনঃ   সুজানগরে তেলের লরির চাকায় পিষ্ট হয়ে দুইজনের মৃত্যু

পথসভাগুলোতে ডা. আব্দুল বারী বলেন, দেশ ও মানুষের কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। বাগমারার উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নৈতিক সমাজ গঠনে অগ্রাধিকার দেওয়া হবে। গণসংযোগ ও পথসভায় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে জঙ্গল থেকে ১৭টি ককটেল উদ্ধার

স্থানীয়রা জানান, শান্ত, ভদ্র ও শিক্ষিত প্রার্থী হিসেবে ডা. আব্দুল বারী এলাকায় ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে আরও জোরালো জনসমর্থন তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST