২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ধানের শীষ প্রতীক জনগণের পছন্দের প্রতীকে পরিণত হয়েছে – মিনু

সোমবার বেলা ১১টায় নগরীর ১০ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী মহানগরীতে ধানের শীষ প্রতীকে জনগণ উৎফুল্ল হয়ে পড়েছে। ধানের শীষ প্রতীক জনগণের পছন্দের প্রতীকে পরিণত হয়েছে। ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় নগরীর ১০ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

মিনু আরও বলেন, রাজশাহীতে ধানের শীষে সর্বস্তরের মানুষের উফুল্লতা দেখা যাচ্ছে। আমরা ৩০০ জন লোক নিয়ে বের হলে হাজার হাজার মানুষ সারিতে চলে আসে এটা ধানের শীষকে ভালবেসে। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের ধানের শীষের জনতার জোয়ারে একটা ব্যাপক আলোন সৃষ্টি হয়েছে। রাজশাবাসী অতিতে বারবারই ধানের শীষকে তাদের প্রিয় প্রতীক হিসেবে গ্রহণ করেছে। এখনও গ্রহণ করেছে। উন্নয়নের প্রতীক, শান্তিপূর্ণ মহানগরী করার প্রতীক সবকিছু মিলেই রাজশাহী আমাদের সবার প্রিয়। আমি মনে করি যে আজকের এই প্রচার আমাদের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সামনে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। এ নির্বাচনে রাজশাহীর সর্বস্তরের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিবে। জনসভায় আমাদের চেয়ারম্যান জনাব তার সাহেব যে বক্তব্য দিয়ে যেটা ভবিষ্যতে রাজশাহী কি হবে তিনি বলেছেন।

আরও পড়ুনঃ   জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

তিনি আরও বলেন, রাজশাহী এয়ারপোর্ট থেকে কার্গো বিমানের মধ্যে পূর্ব এবং পশ্চিমে সরাসরি ভেজিটেবল এবং ফ্রুট সাপ্লাই করার যে ব্যবস্থা সেটা আমাদেরকে জনগণ যদি সেবা করার সুযোগ দেয় নির্বাচিত করে তাহলে আমরা অবশ্যই করব। আমরা উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসী।

এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে হাঁতেমখান ছোট মসজিদ থেকে হরিজন পল্লীসহ বিভিন্না পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। তিনি সবার সাথে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। হরিজন পল্লীতে সংক্ষিপ্ত পথসভায় তিনি সুযোগ পেলে পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি’র সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক রিপন আলী।

১০ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে তিনি ১১ এবং ৮ নং ওয়ার্ডের গণসংযোগ এবং প্রচার-প্রচারণা চালান। এ সময় তার সাথে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১০

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১১

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৪

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৭

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৮

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৯

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

২০

Design & Developed by: BD IT HOST