১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মে, শনিবার, বিকাল সাড়ে ৩টায় নগরীর গণকপাড়াস্থ, ফ্রেন্ডস পিক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে ও গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহবায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ ও শফিকুর রহমান বাবরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুনঃ   নির্বাচনী প্রচারের প্রথম দিনে জনগণের সুস্থতা ও মঙ্গল কামনায় জামায়াত প্রার্থীর গণসংযোগ শুরু

এছাড়াও প্রতিনিধি সভায় রাজশাহী বিভাগের অন্যান্য জেলা সমুহের প্রতিনিধিগণ বক্তব্য দেন।

প্রতিনিধি সভায় গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, সারাদেশের মানুষ ৭ জানুয়ারীর ডামি নির্বাচনকে যেমন প্রত্যাখ্যান করেছে তেমনইভাবে উপজেলা নির্বাচনের ভোট ভোট খেলাকেও মানুষ প্রত্যাখ্যান করেছে। সংসদের মত উপজেলা নির্বাচনও লুটেরা মাফিয়া আর দূর্বৃত্তদের দখলদারিত্বে পর্যবসিত হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমাদের প্রধানমন্ত্রী কি ইনোসেন্টের মতো বলেন, আমাদের অপরাধাটা কি? আমরা বলি, আপনাদের প্রধান অপরাধ, দেশের সকল নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া। তিনি আরও বলেন, সাইবার সিকিউরিটি আইন ও ভিন্নমত পোষণকারী রাজনীতিক উপর গুম খুন ও নির্যাতন চালানোর মধ্য দিয়ে প্রত্যেকের রাজনীতি করার অধিকার খর্ব করেছে এই সরকার।

জে এস ডি রাজশাহী জেলা সংগঠক জাহাংগীর আলম বাবু, গণসংহতি আন্দোলন পাবনা জেলার যুগ্ম আহবায়ক মির্জা রানা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নওগাঁ জেলা আহবায়ক হাবিবুর রহমান অনীক, ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক এড. রজব আলী, গণসংহতি আন্দোলন চাপাই নবাবগঞ্জ জেলার আহবায়ক নুরুদ্দীন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী জেলা সমন্বয়ক এড. হোসেন আলী পেয়ারা, বিপ্লবী ওয়ারকারস পারটির নাটোর জেলা সংগঠক সাহিল আলম, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা সম্পাদক জুয়েল রানা, নাগরিক ঐক্য রাজশাহী জেলার সভাপতি কে কে খান ফেরদৌস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, গণসংহতি আন্দোলন বগুড়া জেলা সমন্বয়কারী আব্দুর রশিদ বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না : মিলন

নেতৃবৃন্দ এই ফ্যাসিবাদী দখলদার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন সংহত ও জোরদার করতে দেশবাসীর প্রতি আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১০

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১১

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৩

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৪

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৫

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৬

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৯

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST