১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছেলের হাতে মা খুনের ঘটনায় মামলা

ছবি - সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় ওই নির্মম ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তার স্বামীর নাম আজিজুল ইসলাম। তার ছেলের নাম মো. সুমন (৩৮)। তিনি মাদক ও জুয়ায় আসক্ত। টাকার জন্য প্রায়ই মাকে অত্যাচার করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তারা জানান, রাতে সুমন মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে মায়ের বুকে ও পেটে গুরুত্বর জখম হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই নারী এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   জেলা প্রশাসকের উদ্যোগে বাস চলাচল শুরু

ঘটনার পর লাশ নিয়ে রাস্তায় বের হয়ে আসেন সুমন। হাসপাতালে যাওয়ার জন্য তিনি অটোরিকশা ডাকছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে সুমন লাশ ফেলে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দেন। তখন লোকজন বাড়িটি ঘিরে রেখে পুলিশে খরব দেন।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া লাশটিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। রোববার দুপুরে লাশের ময়নাতদন্ত হয়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত নারীর ভাই নুরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার একমাত্র আসামি সুমন। তাকে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

জাতিসংঘের সিডিপি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে

জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে – অর্থমন্ত্রী

‘দেশি এলিগ্যান্সে’ নুসরাত ফারিয়া

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

১০

গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

১১

কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫

‘সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ’ : যোগ দিবসে ভারতীয় সহকারী হাইকমিশনার

১৬

রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

১৭

বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, অবস্থা খারাপের শঙ্কা

১৮

এলপি গ্যাসের দাম কমেছে

১৯

এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

২০

Design & Developed by: BD IT HOST