৩১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দুর্গাপুর– পুঠিয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মনজুর রহমানের গণসংযোগে ভোটের মাঠ চাঙ্গা

জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় সমর্থিত প্রার্থী মাওলানা মনজুর রহমান।

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমানের কৌশলী ও চমকপ্রদ গণসংযোগের ফলে সব বয়সী ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ কারণে দিনদিন জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় সমর্থিত প্রার্থী মাওলানা মনজুর রহমানের নির্বাচনী মাঠ চাঙ্গা হচ্ছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

শনিবার দুর্গাপুর পৌরসভার ২ নং ওয়ার্ড শালঘরিয়া গ্রামে গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান। এ সময় তার সাথে উপস্থিত থেকে শ্রেণীবর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন। নুরুজ্জামান লিটন শালঘরিয়া গ্রামেরই বাসিন্দা ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এর আগে এই আসনে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল। তবে সাংগঠনিকভাবে দলীয় প্রার্থী পরিবর্তন করে এই আসনে মাওলানা মনজুর রহমানের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। হঠাৎ প্রার্থী পরিবর্তনের কারণে নুরুজ্জামান লিটনের কর্মী সমর্থক সহ নিজ গ্রামের বাসিন্দাদের মনে কিছুটা হতাশা কাজ করলেও নুরুজ্জামান লিটনের উপস্থিতিতে দলীয় প্রার্থীর এই গণসংযোগে আরও প্রাণোচ্ছল ও প্রাণবন্ত হয়। নুরুজ্জামান লিটনের স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীসহ সাধারণ ভোটারদের সংকোচ কেটে গিয়ে মুহূর্তেই তাদের মধ্যে এক ধরনের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ   ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনি

গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থনের পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

মাওলানা মনজুর রহমান এ সময় উপস্থিত জনসাধারণ ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূখী রাজনীতির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।

রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন সহ গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির নুর আলম, সেক্রেটারি শাহিনুর ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রউফ হোসেন, শিবির সভাপতি জাহিদুর রহমান, ছাত্রনেতা মাহফুজুর রহমানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ   রাজনৈতিক ঐক্যে যেন ফাটল না ধরে, আহ্বান বিএনপির

রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, নিজের এলাকা ও মানুষের সঙ্গে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থীর গণসংযোগে অংশ নিতে পেরে তিনি গর্বিত।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ওই এলাকার সর্বস্তরের মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হিসেবে আগামীতে সৎ ও যোগ্য নেতৃত্বকে সংসদে পাঠাতে মাওলানা মনজুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করছেন।

গণসংযোগ চলাকালীন দলীয় নেতাকর্মী, উৎসুক জনতা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শালঘরিয়া গ্রামে এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১০

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১১

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১২

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

১৩

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

১৫

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

১৭

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

১৮

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

১৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST